মৃগী বিএনপির ইফতার মাহফিল

- প্রকাশের সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 247

কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার ডি.বি.পি বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: মঞ্জুর রহমান মঞ্জু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, মৃগী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ দুলাল মৌলভী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানাউর রহমান ছানা, কৃষক দল নেতা আবু সাঈদ হান্নান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য।























