রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 413

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুছ আলী বলেন, ‘স্যারের (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে চিকিৎসকরা তাকে আরো কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনি হাসাপাতাল থেকে বাসায় ফিরবেন।’

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের মহাসচিব এখন অনেকটাই সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়।

বিএনপি’র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি’র মহাসচিব ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে তার পাশে আছেন স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

হাসপাতালের চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিলো এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে বিএনপি’র মহাসচিবকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষাও করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মির্জা ফখরুলের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশের সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫