সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 157

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় অনলাইনে এ আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবার গুচ্ছ ভর্তিতে আবেদন করতে শিক্ষার্থীদের ফি দিতে হবে এক হাজার ৫০০ টাকা। এছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ২৫ এপ্রিল শুরু হবে ভর্তি পরীক্ষা, যা শেষ হবে ৯ মে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যে যথাক্রমে ‌‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড টাইমে (দ্বিতীয়বার) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও রাখা হয়েছে এবার।

ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী- ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া ৯ মে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। ঢাকাসহ মোট ২০ কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

প্রকাশের সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫