Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 173

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারের তিন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় কালীপদ সুইটস এবং মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় রমেশ স্টোরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সঠিকভাবে পণ্য সরবরাহ না করা করায় রাজেস স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫