Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা

পাংশায় বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 226

 রাজবাড়ীর পাংশায় শাজাহান আলী টোকন নামে এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত টোকন একই উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের সামাদ আলীর ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত টোকন জানান, বাহাদুরপুর ইউনিয়নের কালিতলা বাজারে তিনি বিকাশ এজেন্টের ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পাঁচ ছয়জনের একটি দুর্বৃত্ত দল তার পথরোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃূত্তরা লাঠিসোঠা দিয়ে পিটিয়ে তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্তের পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫