মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গোয়ালন্দে অগ্নিকান্ড: বসতঘর ভস্মিভ‚ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 199

 রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিকান্ডে একটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদরুদ্দিন মৃধাপাড়া এলাকায় মো. জামিল শেখের (৩৫) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রæত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে অগ্নিকান্ড: বসতঘর ভস্মিভ‚ত

প্রকাশের সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫