Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ: বালিয়াকান্দির ২ ব্যবসায়ীর দন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 136

 মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা এলাকার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। গত সোমবার অভিযান চালিয়ে  তারা এ জরিমানা আদায় করে।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারের বিশ্বজিৎ স্টোরকে দুই হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় সাহা মিষ্টান্ন ভান্ডারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানকালে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ: বালিয়াকান্দির ২ ব্যবসায়ীর দন্ড

প্রকাশের সময় : ০২:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫