কোলারহাটে ৩ ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / 175

গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স রুবেল স্টোরকে এক হাজার টাকা, পণ্েযর মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় মেসার্স হিরু ফল ভান্ডারকে চার হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ঘোষ স্টোর তিন হাজার টাকা জরিমানা করা হয়।























