Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভোগান্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 149

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। রবিবার সকাল থেকেই এই পরিস্থিতি দেখা গেছে। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানায়, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় জন্য তীব্র যানযট সৃষ্টি হয় তেজগাঁও এলাকায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার গণমাধ্যমকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শ মতে তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমানোর জন্য পুলিশ এমন পরামর্শ দেয়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁওয়ের অংশ ঘুরে দেখা গেছে, স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে হাতে করে টোল নেওয়া হচ্ছে। ফলে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের দীর্ঘ লাইন পড়তে যায়। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে অনেক সময় লাগছে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।

এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভোগান্তি

প্রকাশের সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫