রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো?

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 170

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহিদা রফিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রবিবার (০২ মার্চ) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কোথায় কখন তার জানাজা ও দাফন হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির খান।

অধ্যাপক শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী। রফিকুল ইসলাম মিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। তবে তার স্ত্রী এত দিন সুস্থ ছিলেন।

হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

প্রকাশের সময় : ১২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫