Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

রোজায় মেট্রো রেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 162

ইফতারের জন্য মেট্রো রেলস্টেশনের প্ল্যাটফরম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)।

রমজান মাস উপলক্ষে মেট্রো রেল চলাচলের সময়সূচির বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো রেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলি লিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফরম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে। কোনো অবস্থাতেই প্ল্যাটফরম, কনকোর্স ও মেট্রো রেলে ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

মেট্রোর সময়সূচির বিষয়ে বলা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া অন্যান্য দিনে সর্বপ্রথম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।

অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এই সময়সূচি অনুযায়ী রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোজায় মেট্রো রেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে

প্রকাশের সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫