গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাহ্মণদিয়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৩:০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / 201

পাঁচুরিয়া ব্রাম্মনদিয়ায় আতিকুর রহমান শামীমের উদ্যোগে ব্রাম্মনদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকালে বহিরাগতদের সাতটি খেলা শেষ করে ব্রাম্মনদিয়া বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণ করা হয়।
গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান রতন। বক্তৃতা করেন ব্রাম্মনদিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী, শিক্ষক শাহীন মিয়াজী, গাজী মাজহারুল আনোয়ার ওয়াশিম প্রমূখ। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতা ৫০ টি ইভেন্টে ১৫৬ পুরষ্কার বিতরণ করা হয়।
Tag :























