Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোজায় দুবাই স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 160

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।

এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু হবে ২ মার্চ নিউজিল্যান্ড-ভারত ম্যাচ থেকে। স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে রোজাদার দর্শকদের ইফতারের ঠিক আগে বিশেষ বক্স দেওয়া হবে। যা দিয়ে দর্শকরা রোজা ভাঙবেন।

আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে রমজান মাস। দুবাই স্টেডিয়ামে এই রমজানের প্রথম ম্যাচ ছাড়াও ৪ মার্চ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ভারত যদি সেমিফাইনালে উঠতে পারে, তাহলে ফাইনালও একই মাঠে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোজায় দুবাই স্টেডিয়ামে বিনামূল্যে ইফতার পাবেন দর্শকরা

প্রকাশের সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫