মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

খানখানাপুরের ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 155

 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্যরা সোমবার অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের ২ ব্যবসয়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স মল্লিক এন্ড সন্সকে পাঁচ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় নিঝুম স্টোর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খানখানাপুরের ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫