Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

থানার পাশের বাড়িতে ডাকাতি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ ডাকাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 228

কক্সবাজারের চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় বিএনপি নেতাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকাও উদ্ধার করা হয়েছে ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার তিন ডাকাত হলেন- চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ খোন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে ও একই ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নয়ন চৌধুরী (৪৫), একই ওয়ার্ডের ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫) ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩)।

পুলিশ জানায়, থানার বাউন্ডারি লাগোয়া ও পুলিশের চকরিয়া সার্কেল অফিসের সামনের প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে গত শনিবার ভোররাত আড়াইটার দিকে মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। দারোয়ান রবীন্দ্র দাশকে ছুরিকাঘাত ও হাত-পা বেঁধে ফেলে রাখার পর প্রবাসীর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রবাসীর স্ত্রী রুবী দাশ ও দশম শ্রেণীতে পড়ুয়া সুক্তা দাশকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লাখ টাকা, তাদের শরীরে থাকা চার ভরি স্বর্ণালঙ্কার, দুটি এনড্রয়েড মোবাইল ও দামি মালামালসহ প্রায় ৭ লাখ টাকার সম্পদ লুট করে। এই ঘটনার পর পুলিশ ডাকাতিতে সম্পৃক্তদের ধরতে মাঠে নামে এবং থানা ও সার্কেল অফিসের আশপাশের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে।

সেই ফুটেজ দেখে প্রথমে হানিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিতে সম্পৃক্ত আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় স্ত্রী রুবী দাশ বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। এই মামলায় গ্রেপ্তার তিন ডাকাতকে আজ রবিবার আদালতে উপস্থাপন করা হলে তাদের জেলহাজতে পাঠান বিচারক।

তিনি বলেন, ডাকাতিতে জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধার করতে গ্রেপ্তার তিন ডাকাতকে রিমান্ডে নেওয়া হবে। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

থানার পাশের বাড়িতে ডাকাতি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ ডাকাত

প্রকাশের সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫