গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে অস্ত্র উদ্ধার

আশিক হাসান, কালুখালী
- প্রকাশের সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 347

রাজবাড়ীর কালুখালীতে পরিত্যাক্ত অবস্থায় ওয়ানশুটার গান উদ্ধার করেছে কালুখালী থানার পুলিশ। গত রাজবাড়ীর কালুখালি থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালি থানাধীন বোয়ালিয়া ইউনিয়নে কালিনগর গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে হেলাল মন্ডলের (৩৭) রান্না ঘর থেকে এলাকার স্থানীয় গনমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১টি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে একটি দেশীয় তৈরী ওয়ানশুটার গান (অস্ত্র) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা ওয়ানশুটার রেখে গিয়েছিলো। হেলাল মন্ডল আমাদের খবর দিলে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Tag :























