গুরুত্বপূর্ণ সংবাদ:
যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / 155

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়।
Tag :























