Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার ১ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ ধামইরহাটে হত্যার পর মরদেহে আগুন, ১২ ঘণ্টায় সাবেক মেম্বারসহ গ্রেপ্তার ২ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের দক্ষতায় বেঁচে গেল শত শত প্রাণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 252

নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেন চালকের দক্ষতায় বেঁচে গেল শত শত যাত্রীর প্রাণ। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।

প্রায় পৌনে ১ ঘণ্টা পর রেলকর্মী, যাত্রী ও স্থানীয় এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা বালতি, গামলাসহ অন্যান্য পাত্র ভরে পানি ও কাদামাটি ছুঁড়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে ময়মনসিংহ-জারিয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকার পর এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বলাকা কমিউটার ট্রেনচালক কৃষ্ণ কুমার বলেন, ‘ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটি জারিয়া-আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন লাগার ধোঁয়া দেখেই ট্রেনটি ধীরে ধীরে থামিয়ে দেই। তারপর জনগণ এসে আগুন নিভানোর চেষ্টা করে।’

স্টেশনের মাস্টার মো: জহিরুল ইসলাম বলেন, ‘সেই সময় দুপুর ১টা ১৫ মিনিটে জারিয়াগামী লোকাল ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে অবস্থান করছিল। ওই ট্রেনের ইঞ্জিনটি রিলিফ ইঞ্জিন হিসেবে ঘটনাস্থলে পাঠিয়ে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ময়মনসিংহে পাঠানো হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের দক্ষতায় বেঁচে গেল শত শত প্রাণ

প্রকাশের সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫