মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ভোক্তার অভিযানে ২ দোকানের জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 184

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার ও পুরাতন হাট এলাকার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি। গত মঙ্গলবার অভিযানে বসন্তপুর স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ফার্মেসীকে পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনান ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।

সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোক্তার অভিযানে ২ দোকানের জরিমানা

প্রকাশের সময় : ০৫:৪৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫