সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ হুমকির মধ্যে বুলেটপ্রুফ কাচ ছাড়াই ‘জলসা’র বাইরে অমিতাভ প্রোটিয়া পেসে ব্যাটিং ধসে দিকহারা বাংলাদেশ
বিশেষ সিন্ডিকেট সভা আহবান

থমথমে কুয়েট, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 191

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বুধবার সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই তারা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছে।

অপরদিকে কুয়েটের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেট সভা আহবান করেছে কুয়েট প্রশাসন। কুয়েটের জনসংযোগ বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে মঙ্গলবার দিনব্যাপী ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় প্রায় অর্ধশত শিক্ষার্থী। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয় পাঁচজনকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কোন প্রকার রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। পরিকল্পিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের সামরিক বাহিনী সহায়তায় নিরাপত্তা নিশ্চিত, আহতদের চিকিৎসা ব্যয় বহন ও ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে পদত্যাগ করতে হবে।

এসব দাবি পূরণ না হলে হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশেষ সিন্ডিকেট সভা আহবান

থমথমে কুয়েট, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

প্রকাশের সময় : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫