Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সাংবাদিক ইমরানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 216

 মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক রাজবাড়ী কণ্ঠ সম্পাদক খান মো. জহুরুল হক, বাসসের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আসজাদ হোসেন আজু, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, ৭১ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইমরান। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে তার উপর হামলার হয়েছে। ঘটনার সাত দিনর পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। মামলা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই। বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বালুর টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি ছবি ধারণ করতে গিয়ে হামলার শিকার হন ইমরান হোসেন মনিম। এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি তারিখে ইমরান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে। হামলাকারীদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সেখানকার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক ইমরানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫