পুলিশের অভিযানে গ্রেফতার ৪

- প্রকাশের সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 232

রাজবাড়ী সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত অন্যরা মামলার পরোয়ানাভুক্ত। গ্রেফতারকৃতরা হলো শহরের ধুঞ্চি এলাকার বকশ মন্ডলের ছেলে বাবু মন্ডল প্রকাশ (বকশ বাবু), ভগিরথপুর গ্রামের খোরশেদ শেখের ছেলে মোঃ আরশেদ শেখ (৩৪), ভবানীপুর এলাকার মৃত জমির শেখের ছেলে মোঃ শাওন শেখ ও হোগলাডাঙ্গী গ্রামের মৃত আলী আকবর মিয়ার ছেলে মোঃ সুরুজ মিয়া।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, মঙ্গলবার রাজবাড়ী সদর থানার এএসআই নুর আলম, এএসআই ফরিদ মিয়া, ও এএসআই জহিরুল ইসলাম ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী বাবু মন্ডল প্রকাশ (বকশ বাবু)(৪০), ওয়ারেন্্েটর আসামি মোঃ আরশেদ শেখ (৩৪), মোঃ শাওন শেখ, ও সুরুজ মিয়াকে গ্রফতার করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিদের রাজবাড়ীধর আদালতে চালান করা হয়েছে।























