গুরুত্বপূর্ণ সংবাদ:
জেয়াফত খেয়ে হাসপাতালে ৮৫ জন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 349
গাইবান্ধা সদর উপজেলায় মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠানের (জেয়াফত) খাবার খেয়ে ৮৫ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানের খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হন তারা।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার রিফাতপুরের ফুলবাড়ি গ্রামে বেলালের মা মৃত আলমা বেগমের নামে জেয়াফতের আয়োজন করে এবং ফুলবাড়ী গ্রামের প্রায় এক হাজার মানুষকে দাওয়াত করা হয়। এখানে গ্রামবাসীকে আটার ডাল দিয়ে আপ্যায়ন করা হয়। এই আটার ডাল দিয়ে ভাত খেয়ে বাড়িতে চলে যায় সবাই। পরে রাত থেকে অনেকেই ডায়রিয়া ও বমিসহ পেট ব্যথার করার কারণে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত গাইবান্ধা সদর হাসপাতালে ৮৫ জন ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছে।
Tag :




















