রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

ঢাকায় পোস্টার-ব্যানার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 179

সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অবৈধ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। এছাড়া ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে। তবে দোয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় তিনটি অবৈতনিক উপদেষ্টা কমিটি গঠন করা হচ্ছে। বায়োডাইভারসিটি (জীববৈচিত্র্য) কমিটি, ডায়াসপোরা (প্রবাসী) কমিটি এবং সাধারণ কমিটি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পোস্টার-ব্যানার লাগালেই জরিমানা: ডিএনসিসি প্রশাসক

প্রকাশের সময় : ১০:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫