রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেলিংহ্যামের লাল কার্ড, আলাভেসের কাছে হারল রিয়াল এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

দেড় লাখ টাকা ছাড়াল সোনার ভরি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 153

দেশের বাজারে সোনার ভরি দেড় লাখ টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম এক হাজার ৪৭০ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকায় উঠেছে। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেড় লাখ টাকা ছাড়াল সোনার ভরি

প্রকাশের সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫