শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু

জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 191

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নিয়ম আছে কিন্তু মা-বাপ নেই। বৃদ্ধ বয়সে কোথাও যেতে চাই, সেজন্য পাসপোর্ট লাগবে। জন্মনিবন্ধন না হলে পাসপোর্ট পাওয়া যাবে না। আবার স্বাভাবিকভাবে জন্মনিবন্ধন পাওয়া যাবে না, কিন্তু পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন চলে আসে, তখন পয়সা না দিলেও চলে আসার কথা। এ সিস্টেম আমরা কেন করতে পারছি না?

ড. ইউনূস বলেন, জন্মনিবন্ধন একজন নাগরিকের জন্মগত অধিকার। যে কোনো নাগরিক যে কোনো বয়সে জন্মনিবন্ধন চাইলে তার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ঝামেলামুক্ত উপায়ে জন্মনিবন্ধন পাওয়ার জন্য সৃজনশীল হতে হবে, নতুন নিয়ম বের করতে হবে।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫