Dhaka ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এটি অপরিহার্য: ড. খলিলুর রহমান গারো পাহাড়ের পাদদেশে ধারণ করা ‘ইত্যাদি’, দেখা যাবে আজ এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ নওগাঁ সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৭৮১ অভিবাসনপ্রত্যাশী রোহিঙ্গাদের জন্য ওআইসির সহায়তা চায় বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রীসহ গ্রেপ্তার ৩০ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জীবিতরা যেন মৃতদের তালিকায় না যায় : ইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 153

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় যেন ফেলা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের একটি নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে।

এই অবস্থায়, অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জীবিতরা যেন মৃতদের তালিকায় না যায় : ইসি

প্রকাশের সময় : ০৭:১৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫