বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

গাজা দখলের পর মালিকানা নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অঙ্গীকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 187

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, তিনি গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিধ্বস্ত গাজার কিছু অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে পুনর্গঠনের জন্য অনুমতি দেবেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেছেন, আমি গাজা কিনতে এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গাজার কিছু অংশ আমরা দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে অন্যরা এটি করতে পারে। তবে আমরা এটির মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া হামাস যেন কোনোভাবেই গাজাতে ফিরতে না পারে তা নিশ্চিত করার কথা বলেছেন ট্রাম্প। রোববার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপ। এর বাকি অংশও ভেঙে ফেলা হবে। তবে ট্রাম্পের এসব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ইজ্জাত এল রাশক।

তিনি বলেছেন, গাজা ক্রয় বা বিক্রির জন্য কোনো সম্পত্তি নয়। এটি আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

কাৎজ জানান, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইসরায়েলি মন্ত্রী বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আমি নির্দেশ দিয়েছি। তাদের নিতে রাজি, এমন যেকোনো দেশে তারা (গাজার বাসিন্দারা) চলে যেতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজা দখলের পর মালিকানা নেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অঙ্গীকার

প্রকাশের সময় : ১১:১৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫