বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ভারতে জঙ্গলে ব্যাপক বন্দুকযুদ্ধ, নিরাপত্তাবাহিনীর দুই সদস্যসহ নিহত ৩৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 224

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য।

রবিবার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জঙ্গলে এই ঘটনা ঘটে।

বিজাপুর হচ্ছে সেই একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটে, যার পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজাপুরের জঙ্গলে চলমান এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১২ জন মাওবাদীর ইউনিফর্ম পরা মৃতদেহ অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে একইসঙ্গে বিরতিহীনভাবে গোলাগুলিও চলছে।

মূলত নিরাপত্তা বাহিনীর একটি দল ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। বড় সংখ্যক সিনিয়র ক্যাডারদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর মধ্যেই রবিবার ভোরবেলা মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে জঙ্গলে বন্দুক-যুদ্ধ শুরু হয় এবং ৩১ জন মাওবাদী নিহত হয়।

এনকাউন্টারে বাহিনী দু’জন জওয়ানকেও হারিয়েছে এবং অন্য দু’জন যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত জওয়ানদের অবস্থা আশঙ্কাজনক নয়। এনকাউন্টারস্থলে আরও নিরাপত্তা কর্মী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে জঙ্গলে ব্যাপক বন্দুকযুদ্ধ, নিরাপত্তাবাহিনীর দুই সদস্যসহ নিহত ৩৩

প্রকাশের সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫