Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 162

রাজধানীর ফার্মগেটে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফার্মগেটের যে অংশটি ডিএমপির শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে সেই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম বলেন, বোমা সদৃশ বস্তু আছে এমন সংবাদে পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। তিনটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সেখানে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট পৌঁছেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশের সময় : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫