বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন নববধূ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 236

বিয়েতে নানা কাণ্ড ঘটে। কখনো বরের সামনে উদ্দাম নেচে নজর কাড়েন বধূ, আবার কখনও বিয়ের মঞ্চে অন্য পুরুষকে মালা পরিয়ে দেন কনে। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও নজর কেড়েছে সামাজিকমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিয়ের মণ্ডপে নববধূর সাজে হাজির কনে।

পাশে রয়েছেন বরও। মন্ত্র পড়ছেন পুরোহিত। বিয়ের মন্ত্র পড়া চললেও কনের নজর আটকে রয়েছে পুরোহিতের দিকে। কনেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে যান তরুণ পুরোহিতও।

বিয়ে দিতে এসে নিজেই কনের নজরে পড়ে যান পুরোহিত। ভিডিওর শেষে দেখা যায়, পুরোহিত অপ্রস্তুত হয়ে হাসতে শুরু করেছেন। পুরো ঘটনাই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিওটি ‘ওয়ে জেপি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।

ভিডিওর মন্তব্যে একজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘পণ্ডিতের মনোযোগ অন্যদিকে সরানো হয়েছে।’ আর একজন লিখেছেন, ‘পুরোহিত নববধূর স্বামীর চেয়েও সুদর্শন।’

সূত্র : আনন্দবাজার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিয়ের মণ্ডপে পুরোহিতের প্রেমে পড়লেন নববধূ

প্রকাশের সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫