Dhaka ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

বিধানসভা নির্বাচন : দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে বিজেপি, ভরাডুবির পথে কংগ্রেস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 299

দিল্লি বিধানসভার ভোট গণনা চলছে। এতে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে অরবিন্দ কেজিরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। তবে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের।

এনডিটিভিতে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ২৮ আসনে এগিয়ে আপ।

দিল্লি বিধানসভায় জিততে হলে কোনো দলকে ৩৬ আসনে জয় পেতে হবে। তাই এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে মনে হচ্ছে, বিজেপি দিল্লি দখলের পথে। তবে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি (বহুজন সমাজ পার্টি) ৭০টি আসনেই লড়েছে। অন্য দিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএ’র দুই সহযোগী, জেডিইউ ও এলজেপি (রামবিলাস)-কে।

তিন বাম দল পৃথকভাবে আটটি আসনে লড়েছে। সিপিআই ছয়, সিপিএম দুই এবং সিপিআইএমএল লিবারেশন দু’টিতে।

৭০ আসনের বিধানসভায় টানা চতুর্থবারের মতো জয়ের আশা করছে আম আদমি পার্টি। দলটির দাবি, ৫৫ আসনে জয় পাবে তারা। অন্যদিকে, ২৭ বছর পর দিল্লি বিধানসভায় জিততে মরিয়া বিজেপি।

সূত্র : এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিধানসভা নির্বাচন : দিল্লি দখলের লড়াইয়ে এগিয়ে বিজেপি, ভরাডুবির পথে কংগ্রেস

প্রকাশের সময় : ০১:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫