Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 369

রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন রানিং স্টাফদের নেতা সাইদুর রহমান।

তিনি বলেন, ‘আজ রাত থেকেই ট্রেন চলাচল শুরু হবে। আর আমাদের দাবি মেনে নিয়ে আজকেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে- এমন আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কমলাপুর ও রেল ভবনের দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সমঝোতার প্রশ্নে কোনো সুরাহা হয়নি। দিনভর সমঝোতার দায়িত্বে ছিল জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক সূত্র বলছে, আলোচনায় সমাধান বের করতে না পারায় মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এর সঙ্গে যুক্ত করা হয়।

পরে রাতে তিনি বৈঠকে অংশ নেন। সমঝোতা হওয়ার পর সংশ্লিষ্ট নেতারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় যান। সেখান থেকেই কর্মবিরতি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার।’

শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশের সময় : ০৩:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫