Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুর ইউনিয়নের নতুন প্রশাসক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কালুখালীর সাওরাইল ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়ি কুষ্টিয়া কলকাতার হোটেলে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন

এম এ জিন্নাহর কবিতা ‘খোকা’

এম এ জিন্নাহ
  • প্রকাশের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 332

কোথায় আছিস?কেমন আছিস খোকা?
আমি নাকি হইছি এখন এত্তবড়ো বোকা!
তুই নাকি আর ফিরবি নাকো বাসায়!
আমি বাছা তাকিয়ে থাকি তোরই ফেরার আশায়।

কোথায় আছিস কী করছিস বলবি না তুই খুলে?
তোর বিহনে দিন যায় না ঘুম আসে না শুলে।
সত্যি খোকা! আছিস কোথায় বল,
আমার সাথে কেন রে তুই মিছেই করিস ছল!

কোথায় আছিস কোথায় থাকিস নিজেই কি খাস হাতে?
একাই চলিস একাই থাকিস ভয় করে না রাতে?
ওরা আমায় পাগল বলে কী হয়েছে তাতে?
খোকারে তুই দেখা করিস আজই নিঝুম রাতে।

ওদের কথা মিথ্যে করে বলবো আমি হেসে
আমার খোকা ঠিক এসেছে! তোরাই গেছিস ফেঁসে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এম এ জিন্নাহর কবিতা ‘খোকা’

প্রকাশের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কোথায় আছিস?কেমন আছিস খোকা?
আমি নাকি হইছি এখন এত্তবড়ো বোকা!
তুই নাকি আর ফিরবি নাকো বাসায়!
আমি বাছা তাকিয়ে থাকি তোরই ফেরার আশায়।

কোথায় আছিস কী করছিস বলবি না তুই খুলে?
তোর বিহনে দিন যায় না ঘুম আসে না শুলে।
সত্যি খোকা! আছিস কোথায় বল,
আমার সাথে কেন রে তুই মিছেই করিস ছল!

কোথায় আছিস কোথায় থাকিস নিজেই কি খাস হাতে?
একাই চলিস একাই থাকিস ভয় করে না রাতে?
ওরা আমায় পাগল বলে কী হয়েছে তাতে?
খোকারে তুই দেখা করিস আজই নিঝুম রাতে।

ওদের কথা মিথ্যে করে বলবো আমি হেসে
আমার খোকা ঠিক এসেছে! তোরাই গেছিস ফেঁসে।