Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী নেতাদের হাতাহাতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 162

পিরোজপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এসময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রোববার (১২ জানুয়ারি) দুপুর ১ টার দিকে শহরের টাউন ক্লাব মাঠে এই ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহমুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে। পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনার বিষয়ে কোনো পক্ষ কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে পিরোজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

শহরে লিফলেট বিতরণকালে স্থানীয় জনতার উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকারকে কি প্রশ্ন করতে পেরেছেন, কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। এই আন্দোলনের জন্য ১ হাজার ৫০০ থেকে ২ হাজার লোক শহিদ হয়েছেন। তাদের রক্তের জন্য হলেও এই জিনিসটা লাগবে। এখন অনেকেই বলছে, নির্বাচিত হলে তারা অনেক কিছু করে দেবে। নির্বাচন হলে যেই আসুক না কেন, তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করতে না পারলে এই নতুন সংবিধানের আলোকে আপনারা তাদেরকে ধরতে পারবেন।

নেতৃবৃন্দরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারাদেশে জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসমাবেশ করবে। সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে এই জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী নেতাদের হাতাহাতি

প্রকাশের সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫