Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

মাদরাসা অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 121

আদালত অবমাননার অভিযোগে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসাথে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে তলব করে লিখিত এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো: মনিরুল ইসলাম মিয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রিটকারীর আবেদনের প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান বিরুদ্ধে আদালত অবমাননার রুল করেছিলেন হাইকোর্ট। রুলে আদালতের আদেশ না মানায় কেন তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এ আদেশের ধারাবাহিকতায় তাকে তলব করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদরাসা অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

প্রকাশের সময় : ০৬:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫