বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস: সুমাইয়ার ব্রোঞ্জ জয়ে শুরু বাংলাদেশের পদকযাত্রা ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী বুটের আঘাতে উঠে যাওয়া মাটির টুকরোর ‘অ্যাসিস্ট’, ফার্নান্দেসের অদ্ভূত গোল কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রধানমন্ত্রী ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়

টুনা মাছের ওজন ২৭৬ কেজি, বিক্রি ১৬ কোটিতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 175

জাপানে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে একটি টুনা মাছ। যা বাংলাদেশি অর্থে ১৬ কোটি টাকার সমান। নতুন বছরের নিলামে মাছটি কিনেছে বিখ্যাত সুশি রেস্তোরাঁ কোম্পানি দ্য ওনোদেরা গ্রুপ।

২৭৬ কেজি ওজনের ব্লুফিন জাতের টুনাটি রোববার (৫ জানুয়ারি) নিলামে তোলা হয়। এরপর এটি সর্বোচ্চ দর হেঁকে ১৩ লাখ ডলারে কিনে নেয় ওনোদেরা গ্রুপ। মাছটির আকার একটি মোটরসাইকেলের সমান।

জাপানের টোকিওর প্রধান মাছের মার্কেটে বছরের প্রথম টুনা মাছটি ঘিরে সবার আগ্রহ থাকে। প্রথম মাছটি নিলামে তোলা হয়। গত টানা পাঁচ বছর ধরে বড় বড় কোম্পানিগুলো এ মাছ কেনার জন্য রীতিমতো যুদ্ধ করেছে। ওনোদেরা গ্রুপের এক কর্মকর্তা বলেছেন, “প্রথম টুনাটি এমন যেটি ভালো কিছু বয়ে আনে। আমাদের ইচ্ছা হলো মানুষ এটি খাবে এবং তাদের পুরো বছরটি ভালো যাবে।”

এদিকে জাপানিদের নজর কাড়তে মূলত এই নিলামটি ব্যবহার করে বড় কোম্পানিগুলো। যারা নিলামের মাধমে মাছটি কিনতে পারে তাদের ব্যাপক প্রচার প্রচারণা হয়।

জাপানের ইতিহাসে সর্বোচ্চ দামে একটি টুনা বিক্রি হয়েছিল ২০১৯ সালে। সে বছর সুশি জানমাই ন্যাশনাল রেস্টুরেন্ট কোম্পানির মালিক কিয়োশি কিমোরা ৩৩৩ দশমিক ৬ মিলিয়ন ইয়েন দিয়ে মাছটি কিনেছিলেন।

সূত্র: এএফপি

বিডি প্রতিদিন/হিমেল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টুনা মাছের ওজন ২৭৬ কেজি, বিক্রি ১৬ কোটিতে

প্রকাশের সময় : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫