Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার

বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে : প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 145

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশীয় পণ্যসামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরতে, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও মাসব্যাপী ২৯তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)- ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে শুভেচ্ছা জানাই।’

তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একদিকে দেশি-বিদেশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করছে, অপরদিকে বিদেশি পণ্যের মানদণ্ড, ডিজাইন, ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনে কার্যকর ভূমিকা পালন করছে।

ড. ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে অগণিত শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমৃদ্ধির পথে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)-২০২৫ সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে : প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪