Dhaka ০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল জব্দ মান্দায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের অভিযানে গ্রেফতার ৩ ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর হাসনাত আবদুল্লাহকে ‘শিশুবক্তা’ মাদানীর হুঁশিয়ারি বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে বিদ্যুৎকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী খুনিদের ফেরাতে ভারতের ইতিবাচক মনোভাব থাকলে সফরে যাবেন প্রধানমন্ত্রী: রাশেদ খান বেনাপোলে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি স্ত্রীকে ‘কালোজাদু’ করার অভিযোগে শ্বশুরকে কুপিয়ে হত্যা, অতঃপর… ছোট যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে আশ্রয়ণের ৮০ পরিবার

নববর্ষে আতশবাজি বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 128

নববর্ষে আতশবাজি বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালতখ্রিষ্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ হয়। অতিরিক্ত শব্দদূষণে হৃদরোগ, স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে। এছাড়া ফানুস ওড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খ্রিষ্টীয় নববর্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নববর্ষে আতশবাজি বন্ধে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশের সময় : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪