Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের জন্য বদলে যাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজারের বেশি মানুষ: রেড ক্রস দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে: চরমোনাই পীর দেশজুড়ে আগামী ২ দিন ভারী বর্ষণের আভাস ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ বাইকের সেই মেয়েটি সম্পর্কে যেসব তথ্য মিলল কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন, ১৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 118

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ী ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বেলা ১১টার দিকে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়।

নিহতদের মধ্যে চারজন প্রাইভেট কারের যাত্রী, বাকি দুজন মোটরসাইকেল আরোহী। প্রাইভেট কারে থাকা নিহত যাত্রীরা হলেন আয়াজ, আমেনা, ইমি ও নিহা। অন্যদিকে নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন রেশমা আক্তার (২৪) ও তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টোল প্লাজায় দাঁড়ানো যানবাহনে ধাক্কা, সেই বাসচালক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪