Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / 208

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রীর নাম নাজনীন সরওয়ার কাবেরী। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেত্রী

প্রকাশের সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪