বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

জোবায়ের-সাদপন্থীদের বড় জমায়েত-কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 164

আগামী ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত করতে বিরত থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই তারিখ থেকে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদেরও কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকেও ২৭ ডিসেম্বর (শুক্রবার) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারিসহ (রাত্রিযাপন) সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জোবায়ের-সাদপন্থীদের বড় জমায়েত-কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

প্রকাশের সময় : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪