বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / 146

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুর্ঘটনায় কিছু যাত্রী বেঁচে আছেন। বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল।

জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি আজারবাইজানের আজারবাইজান এয়ারলাইন্সের মালিকানাধীন। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। এরই মধ্যে কাজাখস্তানে এটি দুর্ঘটনায় পড়ে।
বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সূত্র : আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রকাশের সময় : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪