Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

জাকের-শামিমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বিশপের সুপারিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 126

২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটা জাকের আলী ও শামীম হোসেনকেই দেওয়ার জন্য সুপারিশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টের মাধ্যমে আইসিসির কাছে এ সুপারিশ করেন তিনি।

এক্সের পোস্টে বিশপ লিখেন,‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির বলে মিড উইকেট বাউন্ডারির দিকে পাঠান জাকের।

সীমানায় ক্যাচ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ম্যাকয়, উল্টো হাতে আঘাত পান। এ দিকে জাকের ও শামীম দৌড়ে রান নিচ্ছিলেন। দ্বিতীয় রান নিতে নিতে বুঝতে পারেন ম্যাকয় আঘাত পাওয়াতেই বল তুলে ফেরত পাঠাতে পারছেন না। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান তখন সুযোগ থাকা সত্ত্বেও তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন।

জাকের-শামীমের এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে আখ্যা দেন বিশপ। পরে ম্যাচ শেষ হলে এক্সে এটিকে ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ডের জন্যও সুপারিশ করেন।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতিবছর বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে থাকে। এর মধ্যে একটি ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’।

‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাকের-শামিমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বিশপের সুপারিশ

প্রকাশের সময় : ০১:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪