Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ নবম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 141

ওমানের মাসকাট থেকে বাংলাদেশ পুরুষ হকি দল যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। পুরুষ হকির পর মাসকাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-২১ জুনিয়র মহিলা এশিয়া কাপ। বাংলাদেশ নারী দলের হকি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা থাকলেও বাস্তবতার নিরিখে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

গ্রুপ পর্বের চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী দল। চার ম্যাচে ৪০ গোল হজমের বিপরীতে বাংলাদেশ করেছিল মাত্র দুটি। চার ম্যাচই হারায় বাংলাদেশকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়। আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ মাত্র একটি গোল পায়। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে মধ্যবিরতিতে ফেরে দু’দল। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে সবচেয়ে বেশি সংখ্যক তিন গোল করায় বাংলাদেশ ৮-০ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে। একাধিক গোলের পাশাশি সতীর্থদের গোলে সহায়তা করায় আইরিন রিয়া ম্যাচসেরা হয়েছেন।

বাংলাদেশ নারী হকি দল প্রথমবার মহিলা জুনিয়র এশিয়া কাপ খেলল এবার। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপ খেলার সুযোগ পায়। ওমানের জুনিয়র নারী এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র নারী বিশ্বকাপ খেলবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্রীলঙ্কাকে ৮ গোলে হারিয়ে বাংলাদেশ নবম

প্রকাশের সময় : ০২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪