Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘লোয়ার ডেপথ’ নাটকের প্রদর্শনী ‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ৫৯ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 131

বাংলাদেশে সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিন কোটি ৫০ লাখ ডেনিশ ক্রোনা (প্রায় ৫৯ কোটি টাকা) অনুদান দিয়েছে ডেনমার্ক।

‘এগ্রিমেন্ট টু দ্য ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্মেন্ট অব দ্য কিংডম অব ডেনমার্ক’ সংশোধিত চুক্তির আওতায় এ অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান সহায়তা দিচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক সরকার বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা দিয়ে আসছে। তাছাড়া ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও রয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ৫৯ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

প্রকাশের সময় : ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪