Dhaka ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রতিশ্রুতি : তথ্যমন্ত্রী ঝিনাইদহে বাসে পরিত্যক্ত ব্যাগে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী ‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতির আভাস সিরিজ জিততে পারল না বাংলাদেশ ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের কোনোমতে একশ পার

১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 112

দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

আজ (শনিবার) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা।

শ্রমিক আবুল হোসেন বলেন, সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে, বেলা ১০টার পরে শীতের তীব্রতা কমে যাচ্ছে তখন কাজে যাচ্ছি।

আটো চালক হাবিবর রহমান বলেন, সকাল বেলা মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না, আবার সন্ধ্যা নামার সাথে সাথে বাসায় ফিরছে। কয়েক দিন থেকে ভাড়া কম হচ্ছে। কারণ সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডা বাড়ছে, পরেরদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত থাকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

প্রকাশের সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪