Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রংপুরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 133

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চুরির সন্দেহে সোহেল মিয়া (২৭) নামে এক যুবককে দুই দিন আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সোহেল উপজেলার বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামের আজাদুল হক ওরফে ক্যাতা মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রামপুলিশ সদস্য মনারুল ইসলাম সোহেলকে বাড়ি থেকে ডেকে স্থানীয় বালুয়া বাজারে নিয়ে যান। সেখানে কয়েকজন যুবক তাকে মারধর করে ইউপি সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। আশরাফুলের ভাতিজির জামাতার মোটরসাইকেল চুরির সন্দেহে সোহেলকে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়।

বুধবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের সদস্যদের ডেকে এনে সাদা স্ট্যাম্পে মুচলেকা নিয়ে সোহেলকে হস্তান্তর করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আজাদুল হক বলেন, “আমার ছেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই প্রভাবশালী। আমি বিচার চাই।”

অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, “আমার জামাইয়ের মোটরসাইকেল চুরির ঘটনায় সোহেলকে ধরে আনতে বলেছিলাম, এটা সত্য। তবে আমরা শুধু হালকা শাসন করেছি, সে কীভাবে মারা গেল জানি না।”

মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রংপুরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১১:৩৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫