Dhaka ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 95

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। ঘটনার পরদিন সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উত্তোলন করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, হামলাকারীর মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ আছেন। এদিকে আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫