Dhaka ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা: মামুনুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 126

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা। সুতরাং মসজিদুল আকসাকে রক্ষার জন্য যেমনিভাবে হামাস গড়ে উঠেছে তেমনিভাবে এই বাবরি মসজিদ পুনঃরুদ্ধারের জন্যও আমাদের ভূমিকা পালন করতে হবে।’

শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে ‘বাবরি মসজিদ সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেধাবী ছাত্রদের মেধার মূল্যায়ন এবং মুসলমানদের হারানো ঐতিহ্য বাবরি মসজিদের স্মরণে সেমিনারটি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

তিনি তার বক্তব্যে আরো বলেন, ‌‘যারা শত শত বৎসরের মসজিদ ভেঙে ফেলে, যাদের দেশে প্রতিনিয়ত মুসলিমরা নির্যাতিত হয়, এমনকি স্বগোত্রীয় নিচু শ্রেণির লোকদের ওপর নির্যাতন করতেও কুণ্ঠাবোধ করে না তারা আমাদেরকে ইনসাফের সবক দেয় কীভাবে? চব্বিশে আমাদের যে বিজয় হয়েছে এজন্য আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। খেলাফতই একমাত্র শান্তির চাবিকাঠি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবরি মসজিদ উপমহাদেশের মসজিদুল আকসা: মামুনুল হক

প্রকাশের সময় : ০৭:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪